Bukhari :: Book 1 :: Volume 6 :: Hadith 293
Narrated Al-Qasim:
`Aisha said, "We set out with the
sole intention of performing Hajj and when we reached Sarif, (a place
six miles from Mecca) I got my menses. Allah's Messenger (sallallahu
'alaihi wa sallam) came to me while I was weeping. He said 'What is the
matter with you? Have you got your menses?' I replied, 'Yes.' He said,
'This is a thing which Allah has ordained for the daughters of Adam. So
do what all the pilgrims do with the exception of the Tawaf
(Circumambulation) round the Ka`ba." `Aisha added, "Allah's Messenger
(sallallahu 'alaihi wa sallam) sacrificed cows on behalf of his wives."
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، قَالَ سَمِعْتُ الْقَاسِمَ، يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ خَرَجْنَا لاَ نَرَى إِلاَّ الْحَجَّ، فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ، فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أَبْكِي قَالَ " مَا لَكِ أَنُفِسْتِ ". قُلْتُ نَعَمْ. قَالَ " إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ ". قَالَتْ وَضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ.
হায়য অধ্যায় ::
সহিহ বুখারী :: খন্ড ১ :: বই ৬ :: হাদিস ২৯৩
‘আলী ইব্ন ‘আবদুল্লাহ্ (র)
......... ‘আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা হজ্জের উদ্দেশ্যেই
(মদীনা থেকে) বের হলাম। ‘সারিফ’ নামক স্থানে পৌঁছার পর আমার হায়য আসলো।
রাসূলুল্লাহ্ (সা) এসে আমাকে কাঁদতে দেখলেন; এবং বললেনঃ কি হলো তোমার?
তোমার হায়য এসেছে? আমি বললাম, হাঁ। তিনি বললেনঃ এ তো আল্লাহ্ তা’আলাই
আদম-কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তুমি বায়তুল্লাহ্র তাওয়াফ
ছাড়া হজ্জের বাকী সব কাজ করে যাও। ‘আয়িশা (রা) বলেনঃ রাসূলুল্লাহ্ (সা)
তাঁর স্ত্রীগণের পক্ষ থেকে গাভী কুরবানী করলেন।

0 comments:
Post a Comment